ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (১৫ আগস্ট) চ্যান্সারি প্রাঙ্গণে নানা আয়োজন দিবসটি উদযাপন করা হয়।
এ বছর স্বাধীনতা দিবসের উদ্যাপন ভারতের স্বাধীনতার ৭৬তম বছরকে চিহ্নিত করে এবং আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়।
হাই কমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে ভারতের রাষ্ট্রপতির দেয়া ভাষণের কিছু অংশ পড়ে শোনান।
পরে আইজিসিসি শিক্ষকবৃন্দের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানটিতে ভারতীয় সম্প্রদায় থেকে বিপুল সংখ্যক সদস্য অংশ নেয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051