রাজধানীর চকবাজার খাঁজে দেওয়ান এলাকায় ফরহাদ হোসেন (১৮) নামে এক তরুণ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জুতার কারখানার শ্রমিক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
তবে কী কারণে ও কেন তিনি আত্মহত্যা করেছেন, এ বিষয়ে স্বজনরা কিছু জানতে পারেননি বলে জানান মো. বাচ্চু মিয়া।
মৃতের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বলেন, সন্ধ্যায় সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন ফরহাদ। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফরহাদ খাজে দেওয়ান চকবাজার ঢাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত আলম হোসেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051