1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় কোন কেন্দ্রে কারা ভোট দেবেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪ ১১:৫০ pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে বাকি এখন ‍শুধু ঘণ্টার হিসাব। রাত পোহালেই শুরু হবে ভোট। ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। ভোটের আগের দিন ঢাকার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন।

ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম সকাল ৮টায় আবুজর গিফারী কলেজ কেন্দ্র (১২ নম্বর ওয়ার্ড-মৌচাক মার্কের্টের বিপরীত) থেকে দিনের কার্যক্রম শুরু করবেন।

ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী সকাল ৮টায় খিলগাঁও গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট দেবেন।

ঢাকা-১২ আসনের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল এমপি সকাল ১০টায় মনিপুরীপাড়া বাচা স্কুলে ভোট দেবেন।

ঢাকা-১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা-১৫ আসনে নৌকার প্রার্থী ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মিরপুর ১৩ নম্বরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ