1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৪৬ pm

কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি বৈষম্য নিরসন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ আগামী ৭-১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন।

এলিস ক্রুজ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ কমিটির অতি সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক পর্যালোচনায় কুষ্ঠ সংক্রান্ত বৈষম্য নিরসনে কতগুলো সুপারিশ পেশ করেছেন।

কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি বৈষম্য দূর করতে বাংলাদেশ কীভাবে প্রয়াস চালাচ্ছে তা আমি অন্বেষণ করব।
তিনি কুষ্ঠ বিষয়ক কাঠামোগত ও আন্তঃব্যক্তিগত বৈষম্য সংক্রান্ত সমস্যাগুলোর পাশাপাশি এ রোগে আক্রান্দের প্রতি বৈষম্য-নিরোধ বিষয়ক বিভিন্ন নীতিমালা, এই রোগে জড়ানোর কলঙ্ক দূরের কৌশল এবং কুষ্ঠ রোগীদের বিভিন্ন নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিবন্ধী অধিকার পূরণের পরিস্থিতি মূল্যায়ন করবেন।

বাংলাদেশে অবস্থানকালে তিনি সরকারের বিভিন্ন প্রতিনিধি, জাতিসংঘ সংস্থাসমূহ, সুশীল সমাজ এবং রোগাক্রান্ত ব্যক্তি, তাদের পরিবারের সদস্য ও প্রতিনিধি বিভিন্ন সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি নীলফামারী ও বগুড়া অঞ্চলসহ ঢাকার বাইরের বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে দেখা করবেন।

সফর শেষে ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে নিজের প্রাথমিক পর্যবেক্ষণ ও এ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ তুলে ধরবেন জাতিসংঘের এই বিশেষ দূত। পাশপাশি ২০২৩ সালের জুনে প্রাপ্ত তথ্যাদি ও সুপারিশসহ তার সফরের একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মানবাধিকার কাউন্সিলের কাছে উপস্থাপন করবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ