জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত ভিসি হলেন অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মিজানুর রহমানের ভাইস চ্যান্সেলর পদের মেয়াদ পূর্তিতে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিয়োগ ও নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর কর্মভার গ্রহণ না করা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ১০ (৩) ধারামতে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদ ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051