সাম্প্রতিক সময়ে ড্রোন শিল্পে এক প্রকার বিপ্লব ঘটিয়েছে ইরান। দেশটি তার পাইলটবিহীন বিমান বা ড্রোনের সক্ষমতাও বাড়িয়েছে। আর এসব ড্রোন এখন বহু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের সেনাবাহিনীর একজন সিনিয়র কমান্ডার এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা জানান দেশটির সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ফর অপারেশন্স, রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি।
গতকাল শুক্রবারের ওই সাক্ষাৎকারে তিনি বলেন, সেনাবাহিনীর কাছে এখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত এমন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, যা দিয়ে শত্রুর কৌশলগত ও দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব।
অ্যাডমিরাল মুসাভি বলেন, পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ড্রোন ব্যবহৃত হয় এবং এ কাজে ড্রোনকে সহযোগিতা করে বিভিন্ন স্থানে মোতায়েন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
প্রসঙ্গত, ইরানের সেনাবাহিনী ২০০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গ্রহণ করার একদিন পর এসব কথা বললেন জেনারেল মুসাভি।
খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর সহযোগিতায় এসব ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাডার ফাঁকি দিতে সক্ষম এসব ড্রোন অনেক নিচু দিয়ে উড়ে যেতে সক্ষম। সেই সঙ্গে স্থির বা চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এসব ড্রোন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051