তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। আজ সোমবার সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিকেল সাড়ে ৪টায় একটি বেসরকারি বিমানে কক্সবাজার পৌঁছান তিনি। বিমানবন্দরে রাজকুমারী ডোনাল্ডসনকে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজারে জেলা প্রশাসক মো মামুনুর রশীদ ও পুলিশ সুপার মো হাসানুজ্জামান। সেখানে পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন করমকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীকাল মঙ্গলবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ড্যানিশ রাজকুমারীর। আগামী ২৭ এপ্রিল বুধবার ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি। সেদিন রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051