1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুকি নিয়ে উঠানামা করেন রোগীরা

রতন কুমার রায়, ডোমার-নীলফামারী
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩১ pm

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের উঠানামা করার সিড়িঁর টাইলস ভেঙ্গে উঠে যাচ্ছে। এতে রোগী ও তাদের স্বজনদের ঝুকি নিয়ে সিড়িঁ বেয়ে উঠানামা করতে হচ্ছে। এভাবে যে কোন সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আগন্তকদের মধ্যে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এছাড়াও দির্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র পানি উঠানোর পাম্পটি নষ্ট হয়ে পড়ে আছে। অভিযোগ রয়েছে হেল্থ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নীলফামারীর দায়িত্ব অবহেলায় নিম্নমানের কাজ হওয়ায় কিছুদিনের মধ্যে টাইলসগুলো ভেঙ্গে ও পানীর পাম্পটি নষ্ট অবস্থায় পড়ে আছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ত: বিভাগের পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ সিড়িঁতে বিছানো টাইলস ভেঙ্গে গর্ত হয়েছে। উঠানামার সিড়িঁর ধাপগুলোতে বসানো টাইলস ভেঙ্গে পড়ায় রোগীদের উঠানামায় বিড়ম্বনা হচ্ছে। এতে প্রতিদিন কোন না কোন রোগীসহ তাদের স্বজনরা ভাঙ্গা সিড়িঁ দিয়ে উঠানামা করার সময় হোচট খেয়ে পড়ে আহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা যায়, ২০২১-২০২২অর্থ বছরে ৫০লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ত: বিভাগের নারী ও পুরুষ ওয়ার্ডে নির্মাণ কাজ করা হয়। নিম্নমানের কাজ হওয়ায় বসানো টাইলসগুলো ভেঙ্গে খুলে যাচ্ছে। এছাড়াও চলতি অর্থ বছরে ১০লক্ষ টাকা ব্যয়ে বাওনডারীওয়াল ও মুল ফটকের গেট নির্মাণ নিম্নমানের বালু, খোয়া দিয়ে ধীরগতিতে কাজ চলছে।এমতাবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কাজের গতি কমেগেছে। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। গাথুনির পর পানি দিয়ে ঠিকমতো কিউরিন না করা ও সংশ্লিষ্ট প্রকৌশলীর ঠিক মতো তদারকি না থাকায় নিম্নমানের কাজে ও বাওনডারীওয়ালটির স্থায়ীত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে রবিবার(১০ সেপ্টম্বর)দুপুরে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, টেন্ডারের মাধ্যমে কাজগুলো করা হয়। এখানে আমাদের কিছু করার নেই। টাইলস ভেঙ্গে উঠে যাওয়ার বিষয়ে নীলফামারী এইচইডি প্রকৌশলী শিহাব উদ্দিনকে অবগত করা হয়েছে। নষ্ট পাম্প বিষয়ে জানতে চাইলে তিনি জানান,স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ব্যবস্থাপনায় ৪টি ছোট ছোট পাম্প ক্রয় করে সাময়িক পানি তোলার ব্যবস্থা করা হয়েছে। চলমান কাজগুলো দ্রুত শেষ হলে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি পাবে।
এইচইডি প্রকৌশলী শিহাব উদ্দিন জানান, বিষয়টি অবগত আছি। স্বাস্থ্য কমপ্লেক্সের কতৃপক্ষকে ভেঙ্গে যাওয়া টাইলসগুলো ঠিক করতে বলা হয়েছে। তিনি আরো জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্পের চাহিদা পাঠানো হলেও, তা এখনো পাইনি। পাম্প পেলেই সেখানে বসানো হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ