ডোমার রিপোর্টার্স ইউনিটি’র ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। জানাগেছে,রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা সুন্দর ও মনরম পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর আলম সিদ্দিকী দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, নারীনেত্রী ও ডিমলা জনতা ডিগ্রী কলেজের অধ্যাপক ডেইজি নাজনীন নীনা মাশরাফি, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ্যাডভোকেট মালা জেসমিন।
উপস্থিত ছিলেন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক বাদশা সেকেন্দার ভূট্টু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম রেজা, সদস্য সচিব আসাদুজ্জামান পাভেল, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ্ সুমন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তাইজুল ইসলাম তাজু, ডোমার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সফিয়ার রহমান রতন, সাধারণ সম্পাদক রওশন আলম পাপ্পু, জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আবু হাসান, সাংগঠনিক সম্পাদক একরামুল হক লাবু, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আকতার, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন শাহ্ মিলন, প্রচার সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ বিএম খাজা নেওয়াজ, ডোমার পৌরসভার সাবেক কাউন্সিলর কাওছার আলম, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম,নীলকথা প্রতিনিধি সাখাওয়াত আমিন সৈকত,রিপোর্টার্স ইউনিটির সদস্য গোপাল চন্দ্র রায় প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051