সমবায় শক্তি, সমবায় মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলার ডোমার উপজেলায় ডোমার বাজার ভোগ্য পণ্য সমবায় সমিতি লিঃ এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে ডোমার বাজারস্ত পৌরসভার ০৩ নং ওয়ার্ড শাহাপাড়া এলাকায় অফিস কার্যালয়ে ডোমার বাজার ভোগ্য পণ্য সমবায় সমিতি লিঃ এর কার্যক্রমের শুভ সুচনা উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ডোমার বাজার ভোগ্য পণ্য সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মামুন হাসান মালিক এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র ও শিল্পপতি আলহাজ্জ্ব মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি, ডোমার মুক্তিযোদ্ধা সংসদ পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন লীগের সভাপতি আকতারুল ইসলাম আকতার, বিশিষ্ট ব্যবসায়ী দীপু প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্জ্ব মাহামুদ বিন আলম।
উল্লেখ্য যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তক অনুমোদিত ডোমার বাজার ভোগ্য পণ্য সমবায় সমিতির রেজিঃ নং-২৪ তারিখ ০১/১২/২০২০ ইং বর্তমানে উক্ত সমবায় সমিতির লিঃ এর ১১ শত মহিলা কর্মিদের নিয়ে মাঠে ভোগ্য পণ্য সামগ্রী বিক্রয়ের মাধ্যমে তাদের সমবায়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।পরিশেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার ব্যবসায়ীক সাফল্য কামনায় শ্রেণীমতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051