
নীলফামারীর ডোমার উপজেলার সোনারাযের কৈগিলা যুবসমাজের আয়োজনে ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ডোমার বনাম সোনারায় এই দুইটি দল অংশগ্রহণ করে, উক্ত খেলায় জয় লাভ করে সোনারায়।
মঙ্গলবার রাত ৮ টায় উক্ত খেলা উদ্বোধন করে সার্জেন্ট মোঃ তহিদুল ইসলাম (অবসরপ্রাপ্ত) সদস্য সচিব জাতীয় পার্টি ডোমার উপজেলা শাখা ও সভাপতিত্ব করে মোঃ রিয়াজ উদ্দিন সোনারায় ইউপি সদস্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ডোমার উপজেলা শাখার সদস্য মোঃ জিওন সরকার। মোঃ সাদ্দাম হোসেন, সহসভাপতি সেচ্ছাসেবক লীগ সোনারায় ইউনিয়ন শাখা, শী দোলন চন্দ্র রায়- বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৫ নং ওয়ার্ড সভাপতি সোনারায় ইউনিয়ন শাখা, মোঃ রাশেদ খান মেনন সমাজসেবক।
ভিন্নবার্তা ডটকম/এসএস