নীলফামারীর ডোমারে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুবাস চন্দ্র শীলকে(৪২) গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। সুবাস চন্দ্র উপজেলার সদর ইউনিয়নের চিলাই নাপিত পাড়ার মৃত অভিনয় চন্দ্র শীল ধুন্দু’র ছেলে।
বৃহষ্পতিবার (১৮ মে) বেলা অনুমান ১১ টায় নিজ বাড়ীতে স্ত্রী কবিতা রানীর(৩৫) গলা টিপে ধরে এলোপাতারী কিল ঘুষি মারিয়া গুরুতর আহত করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কবিতা রানী বমি করিতে থাকলে অবস্থা বেগতিক দেখে পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে কবিতা রানীকে মৃত ঘোষনা করে।
উক্ত ঘটনায় কবিতা রানীর ভাই সনাতন শর্মা বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন,মামলা নং ০৭। মৃত কবিতা রানী পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা নাউয়াপাড়ার মৃত বিরেন্দ্র শর্মার মেয়ে।
ডোমার থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা এলাকা থেকে সুবাস চন্দ্র শীলকে গ্রেফতার করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মৃত’র ঘটনা নিশ্চিত করে বলেন গ্রেফতার সুবাস চন্দ্র শীলকে আদালতে প্রেরনসহ অন্যান্য আইনগত বিষয় সমূহ প্রক্রিয়াধিন রয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051