মাদক মামলায় আদালত হতে দুই বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মাদক ব্যবসায়ী হুমায়ুনকে গ্রেফতার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। হুমায়ুন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়াস্থ রফিকুল ইসলামের ছেলে।
বৃহষ্পতিবার(৭ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই লুলু মিয়া সঙ্গীয় ফোর্সসহ চান্দিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দন্ডিত হুমায়ুনকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, গত ২০১৭ সালে হিরোইনসহ হুমায়ুনকে গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছিল থানা পুলিশ। উল্লেখিত মামলায় জামিনে মুক্ত হয়ে দির্ঘদিন আত্মগোপনে ছিল হুমায়ুন। সেই মামলায় আদালত হুমায়ুনকে ২বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী সাজাপ্রাপ্ত হুমায়ুনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহষ্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051