নীলফামারীর ডোমারে সড়ক দূর্ঘটনায় তুর্য (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে নীলফামারী-ডোমার সড়কের কালিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তুর্য্য নিমার্নাধীন নীলফামারী-ডোমার সড়কর ঠিকাদারের ভেকু মেশিনের অপারটরের কাজ করে বলে জানা যায়। তার বাড়ি ঝিনাইদহ।
প্রত্যক্ষদশীরা জানায়, ঘটনার সময় উক্ত তুর্য মোটরসাইকেল চালিয়ে নীলফামারীর দিকে যাছিল। অপর দিক মরিচ ভর্তি একটি পিকআপ (ঢাকা মেট্রো ট-২৪-১০৯২) নীলফামারী আসছিল।
এ সময় মোবাইল বেজে উঠলে তুর্য্য রাস্তার উপর মোটরসাইকেল থামিয়ে মোবাইল ধরার সময় পিছন থেকে উক্ত মরিচ বোঝাই পিকআপটি ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ডোমার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এলাকাবাসী পুলিশের সহায়তায় পিকআপটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051