নীলফামারীর ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ অটো চোর চক্রের সক্রিয় পাচঁ সদস্যকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত চোরদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়।
এর আগে উপজেলার হরিনচড়া ইউনিয়নের সুধির চন্দ্র রায়ের গত এক অক্টোবর রাতে বাড়ী হতে মিথিলা চার্জার অটোভ্যানটি চুরি হয়। সুধির চন্দ্র পরের দিন ২অক্টোবর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়,অভিযোগের ভিত্তি¡তে গত ৫অক্টোবর রাতে ধরনীগঞ্জ বাজারে এসআই মোহাম্মদ রেজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হংসরাজ বাবুপাড়ার নীল চরণ রায়ের ছেলে কেশব রায়কে(৩০) গ্রেফতার করে। কেশব রায়ের স্বীকার উক্তিতে ডুগডুগী বড়গাছা ভাটিয়াপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন(৩৩), উত্তর চওড়া নয়াপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম(২৮), তরনীবাড়ী পুকুরপাড়ার শাহ আলমের ছেলে হাফিজুল ইসলাম(৩০) ও তরনীবাড়ী মাদ্রাসা পাড়ার ফরজ আলীর ছেলে রাশেদ খান মিলনকে(৩৩) গ্রেফতার করে।গ্রেফতার হওয়া হাফিজুল ইসলাম ও রাশেদ খান মিলনের কাছে চুরি হওয়া মিথিলা চার্জার অটোটির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
ডোমার থানা ইন্সপেক্টর(তদন্ত) মাসুদ করিম জানান, গ্রেফতারকৃত ৫জনেই চোর চক্রের সক্রিয় সদস্য। তারা কেই চুরি করে, আবার কেউ চুরি করা মালামাল বিক্রির কাজ করে। তাদেরকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051