নীলফামারীর ডোমারে শালকি মুক্ত মহাদলের বার্ষিক ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) উপজেলার ছোটরাউতা আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডে ক্যাম্প এর আয়োজন করেন ডোমার শালকী মুক্ত মহাদল। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে কর্মসূচীটি শুরু করা হয়।
ডোমার শালকী মুক্ত মহাদলের সভাপতি কোহিনুর ইসলামের সভাপতিত্বে ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার।
এসময় ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার শালকী মুক্ত মহাদলের সাধারন সম্পাদক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, জেলা রোভারের যুগ্ন সম্পাদক আলহাজ¦ করিমুল ইসলাম,ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক হারুন অর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপি ডে ক্যাম্পে এ আইন, প্রতিজ্ঞা, সালাম, অনুমান-ইঞ্চি টু ফিট ও জ্যামিতি পদ্ধতি, পাইনি ওয়ারিং- ট্রাসেল ও ফ্লাগস্ট্যান্ড তৈরি, ফাস্টএইড, স্কাল ব্যান্ডেজ জো-ব্যান্ডেজ, আর্ম সেলিং, সাধারণ জ্ঞান, কোর্ড এন্ড সাইফার, সহ স্কাউট বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সদস্যদের ধারণা প্রদান করা হয়েছে।
শেষে বিকাল সাড়ে চারটায় স্কাউট সদস্যদের সনদ প্রদান ও চল নিড়ে ফিরি এর মধ্যেদিয়ে ডে ক্যাম্প সমাপ্ত করা হয়। ক্যাম্পে তিনশত জন স্কাউট সদস্য অংশ গ্রহন করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051