নীলফামারীর ডোমারে এক একাদশ শ্রেণির ছাত্রীকে(১৯) রাস্তায় যৌন হেনস্থার মামলায় জামিয়ার রহমান জয়(২৭) নামে স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষককে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। জামিয়ার রহমান উপজেলার পশ্চিম বোড়াগাড়ী এলাকার মৃত রশিদুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯অক্টোবর দুপুরে কলেজ হতে ভ্যান যোগে বাড়ী ফিরছিল ছাত্রীটি।নিজ বাড়ী পশ্চিম চিকনমাটি মাদ্রাসা মোড় এলাকায় বিকাল অনুমান ৩টার সময় ভ্যান থেকে নামলে পূর্বে থেকে অপেক্ষামাণ জামিয়ার রহমান প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রীটি সেই প্রস্তাব প্রত্যাখান করলে জামিয়ার রহমান জয় যৌন কামনা চরিতার্থে ওই ছাত্রীর হাত ধরিয়া টানা হেচড়া করে। এসময় ছাত্রীটির চিৎকার করলে জয় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর আগেও একাধীকবার প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় জামিয়ার।
রবিবার(২৯ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রীটি জামিয়ার রহমানের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেন।এজাহারের প্রেক্ষিতে ডোমার থানা এসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কোচ কাউন্টার এলাকা হতে জামিয়ার রহমানকে গ্রেফতার করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জামিয়ার রহমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051