
কর্মস্থল থেকে বাড়ী ফেরা হলো না শাহিন হোসেন(৩২) নামে এক যুবকের। বৃহষ্পতিবার দিবাগত রাত দেড়টার সময় নীলফামারীর ডোমারের এশিয়ান হাইওয়ে রেল ক্রসিং এ নির্মাণাধিন আইল্যান্ড এ ধাক্কা লেগে মটরসাইকেল পিছনের সিটে বসা শাহিন হোসেন ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। উক্ত ঘটনায় মটরসাইকেল চালক জাহেদুল ইসলাম(২৭) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাহিনকে মৃত ঘোষনা করেন ও জাহেদুল ইসলামকে ভর্তি করিয়ে চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত শাহিন হোসেন ডোমার বাজারস্থ’ একটি হোটেললের গ্রিল কাবাব কারিগর ও তারাগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের বুধা মাহমুদের ছেলে এবং আহত জাহেদুল ইসলাম একই হোটেলের নানরুটির কারিগর ও নীলফামারী সদরের ফারুক হোসেনের ছেলে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মটরসাইকেল দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তির চিকিৎসাধিন রয়েছে। ও আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহিন হোসেনের মরদেহ তার পরিবারকে দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই