নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর ও বিজ্ঞানাগারে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার ও চুরির সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল হতে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেতকৃতরা হলেন পৌরসভার সবুজপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে রুহুল আমীন মুন্না (২২) ও ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে নওশাদ হোসেন (২৭)।
থানা সূত্রে জানা যায়, ডোমার পুলিশ সার্কেল কার্যালয়ের সিসি ক্যামেরা ফুটেজে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চুরির দৃশ্য দেখা যায়। মঙ্গলবার সকাল ১১টার সময় (ডোমার-ডিমলা) সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ ও ডোমার থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে ডোমার থানার পুলিশ স্থানীয় মুন্নার ভাড়া নেওয়া বাড়ি ও বিদ্যালয়ের সামনে তার বন্ধ চায়ের দোকান হতে ২টি অনুবিক্ষণ যন্ত্র, ১টি কীটবক্স, ১টি ওজন পরিমাপক যন্ত্র, ১০টি ক্লাম উদ্ধার করা করে। এ সময় মুন্নাকে আটক করা হয়।
মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। ওইদিন বিকেলে বনোয়ারী মোড় হতে নওশাদ নামে আরো একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে বলে জানা যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের সনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সারাদিন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সোমবার ভোররাতে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরের টাকা ও বিজ্ঞানাগারের অনুবীক্ষণ যন্ত্রসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051