বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় ডোমার পৌর বিএনপি’র আয়োজনে প্রেসক্লাব এলাকা হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা সংলগ্ন পাট গোডাউন মাঠে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার আগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন নেতা কর্মীরা। এর পরে দোয়া,মুনাজাত ও পৌর বিএনপি সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাফ্ফর আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি মেরাজুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা তমিজ উদ্দিন,উপজেলা বিএনপি প্রচার সম্পাদক মামুনূর রশীদ সজীব,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাসানুর আলম রিমুন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আকাশ, পৌর ছাত্রদলের আহবায়ক রকিমুজ্জামান রুপক, সদস্য সচিব শাওন ইসলাম,ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আরেফিন ইসলাম হৃদয় প্রমূখ বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051