ডোমার(নীলফামারী) : নীলফামারীর ডোমারে বালতিভর্তি পানিতে ডুবে মোঃ সালমান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিহারীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
মৃত্যু শিশু সালমান বিহারী পাড়া এলাকার গ্রাম্য চিকিৎসক ইসমাইল হোসেনের ছেলে।
মৃত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বাড়ীর আঙ্গিনায় নিজে নিজে শিশুটি খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করেই সে টিউবওয়েলের পারে বালতিভর্তি পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। বালতির পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোনারায় ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য বেলাল হুসেন জানান, শনিবার দুপুরে সবার অজান্তে বাড়িতে টিউবওয়েলের পাড়ে থাকা পানিভর্তি বালতিতে ডুবে মারা যান শিশু সালমান।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051