
নীলফামারীর ডোমারে বাবার অটোরিক্সার ব্যাটারী চুরির অপরাধে ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৩অক্টোবর) ভোরবেলা চুরি হওয়া অটোরিক্সার ৪টি ব্যাটারী উপজেলার সোনারায় বাজার এলাকা হতে উদ্ধার করা হয়।এসময় ফরেস্ট নদীয়া শান্ত পাড়ার মমিজ উদ্দিনের ছেলে মো. জুয়েলকে( ৩০) গ্রেপ্তার করা হয়।এর আগে অভিযোগকারী ছবদের আলীর ছেলে শাহীনুর ইসলামকে(২৩) গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর উপজেলার চিকনমাটি দিঘলটারী এলাকার ছবদের আলীর নিজ বাড়ী হতে সন্ধ্যা ৬টার পূর্বে অটোরিক্সাটি চুরি হয়। ছবদের ওই এলাকার মৃত ওহাদ আলীর ছেলে। ওই দিনেই অটোটি খোজাখুজির পর সন্ধ্যায় উপজেলা মোড় পাকা রাস্তায় পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।কিন্তু অটোটির চারটি ব্যাটারী নিয়ে গেছে চোরেরা। চুরি হওয়া অটোটি উদ্ধার হলেও ব্যাটারী না থাকায় থানায় লিখিত অভিযোগ করেন ছবদের আলী।অভিযোগে নিজের নেশাগ্রস্থ ছেলেকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন তিনি।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বাদীর ছেলেসহ চুরির ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই