নীলফামারীর ডোমারে নতুন বাংলা নববর্ষ’র পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে। নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার নাট্য সমিতি চত্ত্বর হতে বাংলার ঐতিহ্যের সাজে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার হাই স্কুল মাঠ স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উক্ত স্বাধীনতা চত্ত্বর প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় ডোমার থানা অফিসার ইনচার্জ মো. মহসীন আলী, জেলা আ’লীগের সহসভাপতি খায়রুল আলম বাবুল,একাডেমিক সুপারভাইজার শাফিউল আলম,যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী,বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক,বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন,বীর মুক্তিযোদ্ধা শমসের আলী প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ গ্রহন করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051