বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর জাতীয় চাম্পিয়ন দলের গোলকিপার কৃতি খেলোয়ার ফেরদৌস ইসলাম রবিনকে নিজ জেলা নীলফামারীতে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহষ্পতিবার বিকাল ৪ ঘটিকায় নীলফামারীর ডোমার ডাকবাংলো মাঠে রবিনকে সংবর্ধনা দেওয়া হয়। ডোমার উপজেলা পরিষদ ফুটবল একাডেমি সংবর্ধনার আয়োজন করেন। গোলকিপার ফেরদৌস ইসলাম রবিন ডোমার উপজেলা পরিষদ ফুটবল একাডেমি’র নিয়মিত প্রশিক্ষণার্থী ও উপজেলার চিকনমাটি এলাকার রাশেদুল ইসলাম চাঁন মিয়া এবং নার্গিস বেগম দম্পতির ছোট ছেলে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক খেলোয়ার ও ডোমার ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু।
এসময় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক, পৌর কাউন্সিলর কাউসার আহমেদ,উপজেলা পরিষদ ফুটবল একাডেমি’র মহিলা দলের প্রশিক্ষক কবির হোসেন, ফারুক হোসেন,বালক দলের প্রশিক্ষক স্বপন কুমার রায়, উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সফিয়ার রহমান রতন, সাবেক খেলোয়ার ও মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, সাবেক খেলোয়ার আতাউর রহমান, জগোবন্ধু রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও রবিনের মা নার্গিস বেগম, বাবা রাশেদুল ইসলাম চাঁন মিয়া, উপজেলা পরিষদ ফুটবল একাডেমি’র নারী পুরুষ উভয় দলের প্রশিক্ষর্ণাথীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২১ মার্চ ঢাকা আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নীলফামারী জেলার পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চাম্পিয়ন হয়। রবিন চাম্পিয়ন দলের গোলকিপার ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051