নীলফামারীর ডোমারে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মুজাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, নীলফামারী জেলা প্রাইমারী ইনিস্টিটিউটর সেলিনা আক্তার বানু, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর আকরাম হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল শাহজাদা, রাকিবুল ইসলাম, আব্দুস সামাদ, নজরুল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আমিনুল হক বাবু ও হিসাব রক্ষক মিজবাহুল হক প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। তাই তিনি উপজেলার সকল প্রধান শিক্ষকদের শিক্ষার গুনগত মান উন্নয়নে সকলকে একসাথে কাজ করার দৃঢ় আহবান জানান ।
ভিন্নবার্তা/এসএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051