নীলফামারীর ডোমারে ভর্তুকি দেওয়া দুটি পাওয়ার থ্রেসার কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার ( ২৮ মে) বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি , কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্তিত ছিলেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ,বীর মুক্তিযোদ্ধা নুরননবী,কৃষক মহির আলী ও আল আমিন রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
সুবিধাভোগী কৃষক উপজেলার নয়ানী বাগডোকরা গ্রামের মহির আলী ও জামির বাড়ী গ্রামের আল আমিন রহমান জানান, ৩ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের একটি পাওয়ার থ্রেসার(ধান মাড়াই যন্ত্র) ২ লক্ষ ২৯ হাজার টাকা জমাদানে ও অবশিষ্ট টাকা কৃষি বিভাগের ভর্তুকিতে যন্ত্রটি নেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051