নীলফামারীর ডোমারে নির্মাণাধীন একতলা ভবনের ছাদ থেকে পড়ে বনমালী রায়(৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বনমালী রায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের রাজপাড়া গ্রামের মৃত বিজয় চন্দ্র রায়ের ছেলে।
শুক্রবার দুপুরে ময়না তদন্তের জন্য বনমালীর মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডোমার শহরস্থ চান্দিনাপাড়া সড়ক সম্মূখে সাহিদা মার্কেটে তিনতলা ভবনের একতলা ভবনের ছাদের নির্মাণ কাজ চলছিল। বৃহষ্পতিবার বিকাল অনুমান সাড়ে পাচঁটায় ছাদের সাটারিং এর কাঠ খুলতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শ্রমিক বনমালী রায়। স্থানীয়তা তাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক।
বনমালীর বড় ছেলে দিপক চন্দ্র রায় বলেন রংপুর নিয়ে যাওয়ার পথে তার বাবা মারা যায় বলে নিশ্চিত করেন। সাহিদা মার্কেটের স্বত্বাধিকারী শাওন আক্তার জানান,বনমালী, বিমল, সুনিল ও লিটন নামে চারজন শ্রমিক ছাদের সাটারিং খোলার কাজ করছিল। বনমালী অসাবধানতাবশত দশ ফুট উচুঁ থেকে পড়ে গুরুতর আহত হলে আমরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে মৃতের বাড়ী থেকে মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদেহ শুক্রবার জেলা মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051