জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: নীলফামারীর ডোমারে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় ডোমার রিপোর্টার্স ইউনিটি কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জনগণের মুখপত্র ভোরের দর্পণ পত্রিকার ২০তম বর্ষপূতি ও ২১ বছরে পদাপর্ণ উপলক্ষে কেক কেটে আলোচনা সভায় মিলিত হয়।
দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি রবিউল হক রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন রায়, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম খান, ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা তাঁতী লীগের সভাপতি শাহজাহান সরকার বুলু বক্তব্য রাখেন।
এসময় উপজেলা যুগান্তর প্রতিনিধি আবু ফাওাহ কামাল পাখী, আমাদের প্রতিদিন প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু, বাহান্নর আলো প্রতিনিধি আতিদুল হক বাচ্চু, খোলা কাগজ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, সমকাল প্রতিনিধি রওশন রশিদ, ভোরের কাগজ প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবিম, দীপ্ত টিভি জেলা প্রতিনিধি ইয়াছিন মোঃ সিথুন, রফিকুল ইসলাম, পশ্চিম হরিণচড়া মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিক বিন মোর্শেদ তরুণ, জাকারুল ইসলাম দুখু, ফিরোজ আল মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051