নীলফামারীর ডোমারে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের টংবান্দা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে আউট সিগন্যাল এলাকায়চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ডোমার রেলওয়ে ষ্টেশনের মাস্টার মাসুদ রানা জানান, দুপুরের দিকে তিনি রেল লাইনের উপর দিয়ে হাটছিলেন। এ সময় ট্রেন থেকে বার বার হুইসেল দেয়ার পরেও তিনি লাইন থেকে সরে যাননি। অবশেষে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051