
নীলফামারীর ডোমার পৌরসভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে জেএমসি পাট গুদামে ডোমার পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মসুচিগুলো পালিত হয়।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ডোমার পৌর শাখার সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাফফর আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সফিক হাসান, বিএনপি নেতা তমিজ উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি মেরাজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ওয়ার্ড বিএনপির সভাপতি রাহাত চৌধুরী, কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, শামিম হোসেন, ডোমার কলেজ ছাত্র দলের আহবায়ক সামিউল আরেফিন হৃদয়, পৌর ছাত্র দলের সভাপতি রাহিমুজ্জামান রুপক প্রমূখ বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা/এমএসআই