জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঘোড় দৌড় হয়েছে নীলফামারীর ডোমারে।
ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নে পাঙ্গা গ্রামে স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে এই প্রতিযোগিতা হয়।গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড় দৌড় উপভোগ করতে শত শত নারী পুরুষ ও শিশুর ভিড় করে।
বড় ও ছোট ঘোড়ার দৌড়ে বিভিন্ন এলাকা থেকে ১৬টি ঘোড়া অংশ নেয়।
বড় ঘোড়ার দৌড়ে প্রথম হন কাফি বানিয়া ও দ্বিতীয় হন আব্দুল হাদী। ছোট ঘোড়ায় প্রথম হন পল্লী চিকিৎসক বাবু ও দ্বিতীয় হন রাশেদ মিয়া। তাদের পুরস্কার দেয়া হয়েছে।
পাঙ্গামটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনালী ব্যাংকের এজিএম আতাহারুল ইসলাম।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051