নীলফামারীর ডোমারে এক সময়ের কিংবদন্তি তুখোড় কৃতি ফুটবলার সামিউল হক কল্লোল (৪৪) আর নেই। শনিবার (৫ই ডিসেম্বর) ভোর রাতে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ----------রাজেউন)। তার এই অকাল মৃত্যুতে ক্রিড়াঙ্গন সহ এলাকায় বইছে শোকের মাতম।
তার এই অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্জ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, গভীর শোক প্রকাশ করেছেন। এবং শোক সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুম সামিউল হক কল্লোল ডোমার পৌরসভা এলাকার ০৭ নং ওয়ার্ড পূর্ব চিকনমাটী ধনীপাড়া এলাকার মৃত আনোয়ারুল হকের ১ম পুত্র। মৃত্যু কালে তার বয়স ছিল ৪৪ বছর। তিন ভাই বোনের মধ্য কল্লোল ছিল ২য়। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ তার ২ মেয়ে ১ ছেলে রেখে গেছেন। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ তার স্ত্রী ও সন্তানদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051