রাজধানীর ডেমরা থানার বাঁশেরপুল এলাকায় জহির স্টিল অ্যান্ড রিরোলিং মিলে মেশিন মেরামতের সময় টুলবক্স বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাত শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আহত শ্রমিকরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
আহতরা হলেন মিলের শিফট ইনচার্জ তরিকুল ইসলাম, ফিটারম্যান সুজন, শফিকুল ইসলাম, শিফট ইনচার্জ মো. রনি, ইলেকট্রিশিয়ান আমিনুল ইসলাম, দিপন দাস ও কাঞ্চন।
প্রতিষ্ঠানটির সুপারভাইজার সাকিব খান রাত ১১টার দিকে বলেন, মেশিন মেইনটেন্যান্সকারীরা চেক করার সময় টুলবক্সটি হঠাৎ করে বিস্ফোরিত হয়ে নাট-বল্টু ছুটে যায়। সে সময়ে উপস্থিত সবাই কমবেশি আহত হন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051