সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। এর সাথে ব্যক্তিগত পর্যায়েও সকলে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতন থাকতে হবে।
আজ সকালে নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়ায় মিতালী সংঘের উদ্যোগে মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী নিজে ফগার মেশিনের সাহায্যে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।
এ সময় মিতালী সংঘের সদস্যবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051