1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নামলেন এমপি আনোয়ারুল হক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১২:২৭ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় পরিচ্ছন্নতা অভিযান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় মোক্তারপাড়া আদর্শ সোসাইটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বরেণ্য চিকিৎসক ও নেত্রকোনা-২ ( সদর- বারহাট্রা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, নেত্রকোনা পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

মোক্তারপাড়া আদর্শ সোসাইটির সভাপতি, লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা কাজী মো. শফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে স্বাগত বক্তব্য দেন উত্তর আকাশ পত্রিকার সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী।

আমন্ত্রিত অতিথি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নির্মল কুমার দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপি নেতা এস এম শফিকুল কাদের সুজা, আবদুল্লাহ আল মামুন খান রনি,জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,যুবদল নেতা নুর ই আলম চৌধুরী রিমি,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম প্রমূখ।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রতিটি পরিবার ও এলাকার মানুষের সচেতন অংশগ্রহণ জরুরি। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে রোধ করা সম্ভব।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মোক্তারপাড়া এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ