ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।
সোমবার (২ আগস্ট) দুপুরে হাসপাতালের ডেঙ্গু বিষয়ক ফোকালপারসন ডা. হরিমোহন পণ্ডিত নিউটন এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্তরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার অ্যাডভোকেট আতিকুর রহমান (৪০), মহানগরীর নওমহল এলাকার খায়রুল বাসার (৪০), সদরের পরানগঞ্জের ওহাব আলী (৬৫) ও এক মেডিকেল শিক্ষার্থী।
ডা. হরিমোহন পণ্ডিত নিউটন বলেন, ‘হাসপাতালের তৃতীয়তলার ১৫ নম্বর মেডিসিন ইউনিটে তিনজন ও ১৪ নম্বর ওয়ার্ডে একজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজন ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করতেন।’
তবে ডেঙ্গু আক্রান্ত অপর মেডিকেল শিক্ষার্থী বিষয়ে কোনো তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন হরিমোহন পণ্ডিত নিউটন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051