1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডেঙ্গুর প্রজননস্থল পাওয়ায় ডিএসসিসি’র ৭ মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ৯:০১ pm

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থাপনায় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের ও ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে। ডিএসসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত দশম দিনের চিরুনি অভিযানে মোট ১০৪টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে।

ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-১ এ ১৯ নং ওয়ার্ডের নিউ বেইলি রোড এলাকা, অঞ্চল-২ এ ৯ নং ওয়ার্ডের ফকিরাপুল ও আরামবাগ এলাকা এবং অঞ্চল-৫ স্বামীবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৫ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩৯টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৩টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৩টি মামলা দায়ের ও ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১২টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। এ সময় আদালত ২টি মামলা দায়ের ও ৫৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে আদালত ২টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পান।

একই সাথে অঞ্চল-৫ এ ভ্রাম্যমাণ আদালত ৫৩টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল খুঁজে পাওয়ায় ২টি মামলা দায়ের ও ১২ হাজার টাকা জরিমানা করেন। অঞ্চল-৫ এ অভিযানকালে ৭টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পাওয়ায় স্থাপনা ৭টির মালিকদেরকে সতর্ক করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলো এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৯টি স্থাপনার মালিকদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ