ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। বলা চলে স্থায়ী বসবাস। তবে মাঝে মাঝে নাড়ির টানে দেশে ফেরেন, বিশেষ করে জন্মদিন এলে। করোনা সংক্রমণের কারণে গত বছর দেশে আসতে পারেননি। তবে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরতে পারেন বলে তার এক ঘনিষ্ঠজন জানিয়েছেন। দিন তারিখ এখনো নির্দিষ্ট হয়নি।
আগামী ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। এ দিনটি দেশে এসে উদযাপন করবেন তিনি। সূত্রটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও নিজের শারীরিক ফিটনেস ফিরিয়ে আনার জন্য নিয়মিত জিম ও ডায়েট করছেন এ নায়িকা। দেশে ফেরা, সিনেমায় অভিনয় ও পরিচালনা বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। সম্প্রতি ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলেছেন এ অভিনেত্রী। ফেসবুক পেজ ও ইউটিউবে আবার কাজ শুরু করার ইঙ্গিতও দিয়েছেন শাবনূর। নিজের সিনেমার নায়ক হিসাবেও একজনকে নির্দিষ্ট করেছেন তিনি। দিন কয়েক আগে তার পরিচয়ও জানিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/ আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051