দেশে টিকা নিয়ে কোনো সমস্যা নেই জানিয়ে স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেছেন ‘আগামী ডিসেম্বরের মধ্যে দেশের অর্ধেকেরও বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে’। আজ রোববার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ পরিদর্শনে এসে একথা জানান তিনি।
স্বাস্থ্য সচিব জানান, ‘আমরা প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি ডোজ টিকা পাচ্ছি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী ২৮ তারিখে আরও বড় পরিসরে আমরা টিকা দেওয়ার চেষ্টা করবো।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুল মতিনের সভাপতিত্বে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম, বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের সংখ্যা খুবই কম। আগামী কিছু দিনের মধ্যে কমপক্ষে ৮০ শতাংশ শূন্যপদ পূরণ করা হবে।’ নার্সদেরও কোন পদ শূন্য থাকবে না বলেও ঘোষণা দেন তিনি।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘যোগ্য ডাক্তারের আজ বেশি প্রয়োজন। মানবিক ডাক্তার তৈরি করতে হবে।’ আগামী দিনের জন্য যোগ্য এবং মানবিক ডাক্তার তৈরিতে মেডিকেল কলেজ শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051