
নীলফামারীর ডিমলায় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় কপি বাগান স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।
আজ (২৩ ডিসেম্বর) বুধবার ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী’ র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে, বছরব্যাপী ফল কপি বাগান স্থাপনের শুভ উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, চেয়ারম্যান ডিমলা উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নার্থ রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, এলাকাবাসী সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ সেকেন্দার আলী।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস