
নীলফামীর ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের আব্দুল হামিদ এর পুত্র আলামিন (১৭) কে গতকাল রাত ১১.৩০ মিনিটে রামডাঙ্গা আমতলী মোড় হইতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী র্যাব-১৩, ৪৯ বোতল ফেন্সিডিল সহ আটক করে। এলাকাবাসী সূত্রে জানা যায় আলামিন দীর্ঘদিন যাবত মাদকদ্রব্যে ব্যবসার সাথে জড়িত থাকায় র্যাব-১৩ আটককৃত আলামিনকে কে ডিমলা থানায় সোর্পদ করেন।
এ বিষয় ডিমলা থানা ওসি মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং- ২১। শুক্রবার দুপুরে আটককৃতকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই