জয়নাল আবেদীন হিরো,নীলফামারী :নীলফামারীর ডিমলা উপজেলায় ৬৪টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে ধান গম, সরিষা মাড়াই কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়। আজ বৃহস্পতিবার(১১ মার্চ/২০২১) বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ওই কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার ও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051