নীলফামারীর ডিমলায় গত শনিবার (১৯- ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কটুক্তিকারী যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
আকাশ রায় নিরব শনিবার (Akash Roy Nirob) নামে এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। এলাকার লোকজন একত্রিত হয়ে তার বিচারের দাবীতে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) জয়ব্রত পাল, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে বুঝিয়ে শান্ত করে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক আকাশ রায় নিরবকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস প্রদান করে।
থানা সূত্রে জানা যায়, রবিবার (২০ ডিসেম্বর) সকালে ডিমলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে (মোবাইল) তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার সাভার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আকাশ রায় নিরব হলো ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গণেশ রায়ের ছেলে।
ডিমলা থানার ইনচার্জ অফিসার সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমরা জনগণকে যে আশ্বাস দিয়েছিলাম তারই ফলশ্রুতিতে হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী আকাশ রায় নিরবকে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা থেকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
থার্টি ফার্স্টে কোনো ডিজে পার্টি করা যাবে না, বার বন্ধ
শীর্ষনিউজ, ঢাকা : থার্টি ফার্স্টে কোনো ডিজে পার্টি করা যাবে না, সন্ধ্যার পর থেকে বার বন্ধ থাকবে। সোমবার দুপুর ১২টায় ডিএমপি সদর দফতরে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ২০২০ উদযাপন উপলক্ষে আইন- শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক সমন্বয় সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ নির্দেশনা দেন।
এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘বড়দিন’ ও ‘থার্টি ফার্স্ট নাইট’ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়ে সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের অগ্রিম শুভেচ্ছা জানান।
তিনি বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে অনুষ্ঠানসমূহ সীমিত আকারে পালন করা হচ্ছে। বিপুল সংখ্যক লোক কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কারণে লন্ডনে গ্রেড-৪ লকডাউন চলছে। তাই বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে সকল প্রকার অনুষ্ঠান সীমিত আকারে পালিত হচ্ছে।
তিনি বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে চার্চে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। পাশাপাশি খ্রিস্টান অধ্যুষিত এলাকা ও প্রতিষ্ঠানে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। চার্চগুলোতে এলাকা ভিত্তিক বিভিন্ন সময়ে একাধিক প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করলে ভাল হবে।
থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, উন্মুক্ত স্থানে লোক সমাগম ও কোন পার্টি করতে দেয়া হবে না। হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া দেয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে হোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। তবে কোনোভাবেই ডিজে পার্টি করতে দেয়া হবে না। হোটেলগুলোতে অনুষ্ঠানের কারণে রাস্তায় যেন অতিরিক্ত যানজটের সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থার্টি ফার্স্ট নাইটে অনুষ্ঠান করা যাবে না। থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা থেকে বারগুলো বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খোলা রাখা যাবে। তবে যথারীতি রাত ৮টার পর সকল ফাস্টফুড দোকানসহ মার্কেট বন্ধ থাকবে।
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে সমন্বয় সভায় গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে, প্রতিটি চার্চে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে ঢুকতে দেয়া হবে। মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশি করা হবে।
অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। নিরাপত্তায় থাকবে ফায়ার টেন্ডার ও এ্যাম্বুলেন্স ব্যবস্থা। থাকবে চার্চ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। চার্চ এলাকায় কোনো ভাসমান দোকান বা হকার বসতে দেয়া হবে না। কোনো ধরনের ব্যাগ, পুটলা, বাক্স, কার্টন ইত্যাদি নিয়ে চার্চে আসা যাবে না। এছাড়াও প্রতিটি অনুষ্ঠানস্থলের প্রবেশ পথে সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা, থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা, জীবানুনাশক অটো স্প্রে মেশিন অথবা টানেল বসানোর ব্যবস্থা করতে হবে। চার্চের ফাদার ও দায়িত্বরত ব্যক্তিবর্গসহ সকল ভক্ত দর্শনার্থীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক। সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ অসুস্থ্য, বয়স্ক ও শিশু দর্শনার্থীদের অনুষ্ঠানে আসতে নিরুৎসাহিত করার পাশাপাশি অনুষ্ঠানস্থলে একমুখি চলাচল নিশ্চিত করতে হবে।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ/এসএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051