নীলফামারীর ডিমলায় মসজিদের ওয়াল ভেঙ্গে মাথায় পড়ে সাংবাদিক ফেরদৌস কিবরিয়া (নয়ন) এর বড় ভাইয়ের মৃত্যু। জানা যায় বাবুরহাট গ্রামের ফজলুল হক সরকারের বড়ছেলে আবুয়াল আজাদ লিখন (৪৩) ২৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ১ ঘটিকার সময় বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামে বিএসসি পাড়া জামে মসজিদের পুরাতন বিল্ডিং ভাঙ্গার সময় ওয়াল ভেঙ্গে মাথায় পড়লে রক্তাক্ত অবস্থায় মসজিদে নামাজ আদায়কারী লোকজন তাৎক্ষনিক ডিমলা উপজেলা হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন যাবত কাতারে রাজমিস্ত্রির কাজ করেন। তার অকাল মৃত্যুতে এলাকাবাসী ও সাংবাদিক পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051