1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিমলায় আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৬:০৯ am

নীলফামারীর ডিমলা উপজেলায় আগুনে পুড়ে ৮টি বসত-বাড়ি ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী ভান্ডিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের হোচেন আলীর পুত্র রবিউল ইসলাম (কালা) এর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এ ঘটনায় হোচেন আলী, শফিকুল ইসলাম, ছাইদুল ইসলাম, জামিয়ার রহমান, নেমাউ, সাহিদা ও লেমনের বাড়িঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিমলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. মোজাম্মেল হক ও লিডার নুর মোহাম্মদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ