
নীলফামারীর ডিমলায় অভিনব কায়দায় দুইশত পঞ্চাশ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল মাদক কারবারীর একটি দল। কিন্তু অভিনব কায়দায়ও শেষ রক্ষা হয়নি মাদক কারবারীদের। ঘটনাস্থল থেকে একজন পালিয়ে গেলেও হাসান খান শান্ত(৩৩) ও সাদ্দাম হোসেন(৩২) নামে দুইজনকে আটক করেছে ডিমলা থানা পুলিশ। হাসান খান পাশ্ববর্তী ডোমার উপজেলার ছোট রাউতা গোডাউন পাড়া এলাকার মৃত আকরাম খানের ছেলে ও সাদ্দাম হোসেন ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৮ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ডিমলা থানা এসআই ওহাব। ওইদিন দুপুরে আটককৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডিমলা থানা ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট এলাকায় সন্দেহভাজন একটি অটোভ্যানকে চ্যালেঞ্জ করা হয়। অটোভ্যানে বহন করা চার বান্ডিল (প্রতি বান্ডিলে ৯টি করে চেয়ার) হাতল ওয়ালা চেয়ারের মধ্যে প্রতি বান্ডিলে ৮টি করে চেয়ার তলা কাটিয়ে অভিনব কায়দায় ফেনসিডিল ভর্তি করে নিয়ে যাচ্ছিলো। তল্লাশি চালিয়ে সেখান থেকে দুইশত পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেসময় একটি ১৫০সিসি এপাছি আরটিআর মটনসাইকেলসহ দুইজন আটক করা হয়েছে।
এবিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, অভিযান চালিলে ডিমলা ইসলামিয়া কলেজের সামনে একটি অটোভ্যান তল্লাশি করে ভ্যানে থাকা প্লাস্টিকের চেয়ারের তলা কেটে অভিনব কায়দায় তৈরি বক্সের ভিতর রাখা ২শত ৫০বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এবং নম্বরবিহীন ১৫০সিসির একটি মোটরসাইকেল ও ৩৬টি তলাকাটা প্লাস্টিকের চেয়ার জব্দ করা হয়েছে। আটক দুইজনসহ ৫জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং- ২৩, তারিখ- ২৮ মার্চ-২০২৩।
ভিন্নবার্তা/এমএসআই