বেশ কয়েক মাস ধরে স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে বনিবনা হচ্ছে না বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। এরই মধ্যে স্ত্রী আলিয়া তার কাছে ডিভোর্স চেয়েছেন।
বিষয়টি নিয়ে এতদিন কোন মন্তব্য করেনি নওয়াজউদ্দিন। তবে সম্প্রতি এনিয়ে মুখ খুলেছেন শক্তিমান এই অভিনেতা। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার সন্তানদের প্রতি সমস্ত দায়িত্ব পালন করবো। আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি। তবে আর কোনও ব্যাপারে ব্যক্তিগত দিক এখানে আলোচনা করতে চাইছি না। ’
নওয়াজউদ্দিন-আলিয়া দম্পতির দুই সন্তান। মেয়ে স্বরা ও ছেলে যানি।
আলিয়ার অভিযোগ, ২০১০ সাল থেকে তার ও নওয়াজউদ্দিনের মধ্যে সমস্যা দেখা দেয়। এতদিন সব ম্যানেজ করে চলছিলেন তিনি, তবে এখন আর সম্ভব হচ্ছে না। এছাড়া স্বামী দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলেও স্ত্রী আলিয়ার অভিযোগ।
২০০৯ সালে নওয়াজউদ্দিন ও আলিয়া বিয়ে করেন। আলিয়া অভিনেতার দ্বিতীয় স্ত্রী। এর আগে নওয়াজউদ্দিন মায়ের ইচ্ছাতে শাহিবাকে বিয়ে করলেও এই সংসার ৬ মাসও টেকেনি।
এদিকে, কাজের দিক থেকে এ বছর ডিজিটাল প্ল্যাটফর্মে ৩টি সিনেমা মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিনের। সেগুলো ‘ঘুমকেতু’, ‘রাত আকেলি হ্যায়’ এবং ‘সিরিয়াস ম্যান’। তিনটিই বেশ আলোচিত হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051