ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একজন কর্মকর্তা ও গাড়ির চালক করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর অন্তত ২০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত পুলিশের এই দুই সদস্য ডিবি উত্তর বিভাগের একটি অঞ্চলে কর্মরত রয়েছেন। এদের একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদমর্যাদার। অন্যজন কনস্টেবল, তার গাড়ির চালক।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার এই দুই পুলিশ সদস্যের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিষয়টি আজ জানাজানি হয়। এরপর পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন কর্মকর্তা অফিসে এসেও বাসায় ফেরত যান।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুবুল আলম গণমাধ্যমকে বলেন, দুজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। একই টিমের সদস্য হওয়ায় ওই টিমের অন্তত ২০জন সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাকি সব বিভাগের সব টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। সূত্র : প্রথম আলো।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051