নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত রবিবার গভীর রাতে দুর্গাপুরে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম সহ ৪ জুয়ারীকে আটক করেছে।
জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি'র এস আই নাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইক পাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়ারীকে আটক করেছে।
আটকৃতরা হলেন, বালুচান্দা গ্রামের আব্দুর রহমানের পুত্র নুর আহমেদ (৪০), রামনগর গ্রামের নুরুল ইসলামের পুত্র আলাল মিয়া (৪২), কোনাপাড়া গ্রামের মৃত সৃষ্টি ধরের পুত্র সুজন কুমার (৩৮) ও পাইকপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র এরশাদ (৩৪)।
পরে, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051