প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২১, ৯:৫০ পি.এম
ডিজিটাল দক্ষতা নিয়ে বেড়ে উঠছে তরুণ প্রজন্ম : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের তরুণ জনগোষ্ঠীর মেধা, দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে। আজকের তরুণ প্রজন্ম ডিজিটাল দক্ষতা নিয়ে বেড়ে উঠছে। তাদের ডিজিটাল শিক্ষা দিতে হবে। আমরা এখন বিশ্বের ৮০টি দেশে বিলিয়ন ডলার রফতানি করি। এমনটি আমরা ডিজিটাল ডিভাইসও রফতানি করি।
সোমবার (৯ আগস্ট) রাতে ঢাকায় ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্স, বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে ‘অটোমেশন অব সিএ এক্সামিনেশন সিস্টেম সফটওয়্যারের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী নিরীক্ষা কার্যক্রমে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটালাইজেশনের এই যুগে পেশাগত কারণে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের নিরীক্ষার সর্বাধুনিক পদ্ধতি সম্পর্কে অবগত থাকতে হবে।
বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং প্রযুক্তি ব্যবহারে তাদের দক্ষতা অর্জন অপরিহার্য উল্লেখ করে কম্পিউটারে বাংলা সফটওয়্যারের জনক মোস্তাফা জব্বার বলেন, জাতির পিতা বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা, টিএন্ডটি বোর্ড গঠন, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ও ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়নের সদস্য পদ অর্জন এবং প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার বীজ বপন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভিশনারি নেতৃত্বের মাধ্যমে সেটি মহীরুহে রূপান্তর করেছেন।
অনুষ্ঠানে আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ, আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল কাদের জোয়ার্দার এফসিএ এবং আইসিএবি কর্মকর্তা স্বদেশ রঞ্জন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার এফসিএ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051
Copyright © 2026 |ভিন্নবার্তা. All rights reserved.